বিএনপির সঙ্গে বৈঠক আন্দোলন জোরদারে একমত গণফোরাম ও পিপলস পার্টি - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির সঙ্গে বৈঠক আন্দোলন জোরদারে একমত গণফোরাম ও পিপলস পার্টি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৩০, ২০২৩ ১:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৩০, ২০২৩ ১:৫৪ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ

সরকারবিরোধী যুগপৎ আন্দোলন জোরদার করার বিষয়ে বিএনপির সঙ্গে একমত পোষণ করেছে গণফোরাম (মন্টু) ও পিপলস পার্টি। শনিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক বৈঠকে নেতারা আন্দোলনের কর্মকৌশলের বিষয়ে আলোচনা করেন। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘চলমান যুগপৎ আন্দোলনকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। দেশের মানুষের মুক্তির আন্দোলনকে সফল পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য কী কী কর্মসূচি হতে পারে, আন্দোলনের গতিপ্রকৃতি কী হতে পারে, তা নিয়ে আলোচনা করেছি।’

তিনি বলেন, মুক্তিকামী মানুষ আন্দোলনের সফলতার দিকে তাকিয়ে আছে। আন্দোলনের প্রয়োজনীয় কর্মসূচি দরকার। তা নিয়ে আমরা আলোচনা করেছি। সেভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব। যুগপৎ আন্দোলনে দলগুলো কাঁদে কাঁদ মিলিয়ে এগিয়ে চলছে। বিজয় না আসা পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে। তবে কী কর্মসূচি হচ্ছে তা তিনি জানাননি।
গণফোরাম একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘চলমান আন্দোলন জোরদার করার জন্য বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করছি। এই আলোচনা ফলোপ্রসু হয়েছে। জনগনকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা সফল হবোই।’

বৈঠকে গণফোরামের পক্ষে মোস্তফা মোহসীন মন্টু ছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, একেএম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের। পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারী, মহাসচিব আবদুল কাদের ও কো-চেয়ারম্যান রফিকুল ইসলাম রনো এতে অংশ নেন। বিএনপি নেতাদের মধ্যে আরও ছিলেন ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ