বিএনপির সাথে শুধু নেতাকর্মী আছে, জনগণ নেই: কাদের - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির সাথে শুধু নেতাকর্মী আছে, জনগণ নেই: কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০২৩ ১:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০২৩ ১:৪৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপির সাথে শুধু নেতাকর্মী আছে, জনগণ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপির সাথে শুধু নেতাকর্মী আছে, দলটির সাথে জনগণ নেই। তাই তাদের আন্দোলনে সুনামি তৈরি হবে না, সেটাই স্বাভাবিক।’

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে মহিলা আওয়ামী লীগের নেত্রী আইভী রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বনানী কবরস্থানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

এসময় দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আইভী রহমানের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শ্রদ্ধা নিবেদেনের পর তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘৭৫ এর ষড়যন্ত্রের ধারাবাহিকতাতেই বাংলাদেশের রাজনীতিতে আসে ২১ আগস্ট। শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছিল।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ