বিএনপি এখন হাইজ্যাক হওয়া দল : হাসনাত - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি এখন হাইজ্যাক হওয়া দল : হাসনাত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৮, ২০২৬ ২:০৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৮, ২০২৬ ২:০৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত

বিএনপি এখন ‘হাইজ্যাক’ হওয়া দল বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, গত ১৭ বছর ধরে যে নেতাকর্মীরা দলের জন্য শ্রম, অর্থ এবং জেল-জুলুম সহ্য করেছেন, আজ তারা চরম হতাশ। অনেক নেতাকর্মী আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করে বলেছেন এই বিএনপি এখন ‘হাইজ্যাক’ হয়ে গেছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

হাসনাত বলেন, সারা দেশে যখন রাষ্ট্রীয়ভাবে সংস্কারবিরোধী কালবৈশাখী চলছে, তখন এনসিপি নেতারা প্রতিকূল পরিবেশেও রাজনৈতিক বসন্ত নামিয়ে আনতে সক্ষম হয়েছে।

বিএনপি সরকারের বর্তমান ভূমিকার কঠোর সমালোচনা করে হাসনাত বলেন, ওয়াসিম, আবু সাইদ এবং মুগ্ধরা যে লক্ষ্য নিয়ে রক্ত দিয়েছিলেন, বিএনপি ক্ষমতায় এসে সেই সংস্কারের পথ থেকে বিচ্যুত হয়েছে।

চট্টগ্রামের জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির মজলুম নেতাকর্মীদের দুঃখের কথা আপনাদের শুনতে হবে। নীরবে একটি বিপ্লব ঘটতে চলেছে। ঘরে ঘরে গিয়ে এনসিপির দাওয়াত পৌঁছে দিন। যারা ক্ষমতা কুক্ষিগত করে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা দেশপ্রেমী জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে চলে গেছে।

জুলাই আন্দোলনে নারীদের সক্রিয় অংশগ্রহণের কথা স্মরণ করে তিনি স্বীকার করেন যে, নারী নেতৃত্বকে যথাযথভাবে পুনর্গঠন করতে না পারা তাদের ব্যর্থতা। তিনি চট্টগ্রামের নারী নেতৃত্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের লক্ষ্য ১৫ কোটি মানুষের বাংলাদেশে নারী নেতৃত্বকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত করা।’

এসময় নাহিদ ইসলামের ঘোষণার কথা উল্লেখ করে তিনি বলেন, পাঁচ বছরের মধ্যে যদি দেশের কাঠামোগত পরিবর্তন নিশ্চিত করতে না পারি, তবে রাজনীতি ছেড়ে দেব—নাহিদের এই অঙ্গীকারের সঙ্গে আমরা একাত্ম। আমরা প্রত্যেকে দায়িত্ব পালনের মাধ্যমে আমাদের স্বপ্নের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ।

এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগরীর যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ, ছাত্রশক্তি ও যুবশক্তির শীর্ষস্থানীয় নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ