বিএনপি-জামায়াত ভোট ঠেকানোর নামে যুদ্ধ ঘোষণা করেছে : নাছিম - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি-জামায়াত ভোট ঠেকানোর নামে যুদ্ধ ঘোষণা করেছে : নাছিম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২১, ২০২৩ ৭:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২১, ২০২৩ ৭:১৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত ভোট ঠেকানোর নামে দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।

তিনি বলেন, ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী, রাজাকার, আল-বদররা যেভাবে দেশের সাড়ে সাত কোটি মানুষের বিপক্ষে যুদ্ধ করেছিল একইভাবে আজ বিএনপি-জামায়াত দেশের মানুষের উপর আঘাত হানছে। মা তার সন্তানকে নিয়ে ট্রেনে ঘুমিয়েছিল এই ট্রেনে বিএনপির অগ্নিসন্ত্রাসীরা আগুন দিয়ে তাদের পুড়িয়ে মেরেছে, এতটা মর্মান্তিক দৃশ্য! এ অপকর্ম যারা করে তারা কখনো দেশের মানুষকে ভালবাসতে পারে না।’

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘মানুষ পুড়িয়ে মারা কখনো দেশের মানুষের অধিকারের আন্দোলন হতে পারে না। এটি যদি না হয় তবে দেশের মানুষ কেন তাদের সমর্থন করবে। দেশের মানুষ তাদের সমর্থন করে না বলেই তারা সন্ত্রাসের পথে হাঁটছে। এরা জঙ্গি কায়দায় চোরাগুপ্তা হামলা করে। দেশের মানুষের বিপক্ষে এদের এই রাজনীতিকে ধিক্কার জানাই।’

নাছিম বলেন, ‘আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রার্থী হিসেবে মানুষের কাছে যাওয়া শুরু করেছি এবং ভোট প্রার্থনা করছি। যাতে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে পারি। আমরা জনগণের রায় নিয়ে আবারো জিততে চাই।’

ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আগামী ৭ জানুয়ারি সবাই ভোটকেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন। আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। কেননা যেভাবে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি হচ্ছে নৌকায় ভোট দিলে সেটি আরো বেগবান হবে কথা দিচ্ছি আপনারা আমাকে পাশে পাবেন। আপনজনের মতো পাশে থাকব।’

নাছিম বলেন, ‘আমি জানি আমার এলাকার মানুষের কী সমস্যা। সেই সমস্যাগুলো সমাধান করব। ঢাকা-৮ স্মার্ট এলাকায় পরিণত হবে। আমার এলাকার মানুষের প্রত্যাশা পূরণে আলোচনা করে কাজ করব। সুন্দর সমাজ ও সুন্দর এলাকা গড়ে তুলব।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ