বিএনপি সবসময়ে মানুষের পাশে থাকে: টুকু - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:২৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি সবসময়ে মানুষের পাশে থাকে: টুকু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১১:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১১:৩০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশ গঠনে বিএনপি সবসময়ে জনগণের পাশে থাকে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। তিনি বলেন, জনগণের জন্য রাজনীতি করা দল বিএনপি জনগণকে সঙ্গে নিয়েই জনগণের সমস্যা সমাধান করবে। আধুনিক বাংলাদেশ গড়তে আগামীতে শিশুবেলা থেকে যোগ্য নাগরিক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বিএনপির। এজন্য শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলার পাশাপাশি সব মৌলিক চাহিদা পূরণেরও উদ্যোগ নেওয়া হবে।

টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া স্টেডিয়ামের ব্রিজ সংলগ্ন এলাকায় দুই শিশু পানিতে ডুবে যাওয়ার ঘটনায় অভিভাবকদের শান্তনা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। মর্মান্তিক ওই দুর্ঘটনায় মেহেদী হাসান (৮) ও আদিব (৯) নামক দুই শিশু নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের জন্য ডুবুরিরা উদ্ধারকাজ পরিচালনা করছেন।

টুকু বলেন, নদী-নালা, খাল-বিলের দেশে শিশুদের ছোটবেলা থেকেই সাতার শেখানো দরকার। তাদের ছোটবেলা থেকেই সব ধরণের প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে এ ধরনের দুর্ঘটনা অনেকটাই রোধ করা সম্ভব। কিন্তু শহর এলাকায় আগের মতো পুকুর, খাল না থাকায় এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিশুরা। আগামী দিনে এসব বিষয়কে সামনে রেখে আধুনিক নগরায়ন ঘটাতে হবে।

তিনি বলেন, একা দেশ বদলানো সম্ভব নয়, তবে সদিচ্ছা থাকলে জনগণকে সঙ্গে নিয়ে সবার মধ্যে দেশ বদলের ইচ্ছা জাগিয়ে দিয়েই প্রকৃত পরিবর্তন সম্ভব। আমি আমার জায়গা থেকে, আমার এলাকায় সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যাবো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ