বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনতে চায় বিএনপি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনতে চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১৯, ২০২৪ ২:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১৯, ২০২৪ ২:২৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নড স্পানিয়ের সঙ্গে বৈঠক করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব একটি প্রতিনিধ দল। সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছে বিএনপি। এ ব্যাপারে ইইউ’র পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রদূত বার্নড স্পানিয়র।

বৈঠকে আরো অংশ নেন বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। এর আগে ওকে বুধবার (১৪ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেন বার্নড।

বৈঠক শেষে আমীর খসরু বলেন, বাংলাদেশে পটপরিবর্তনের পরে আগামী দিনের বাংলাদেশ কোথায় যাচ্ছে, অর্থনীতি ও রাজনীতি সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ যে একটি গর্তের মধ্যে পড়েছে এর থেকে বের করার জন্য ইইউ কোথায় কোথায় সমর্থন দেবে এবং কোন দিকে দিলে ভালো হয় এসব নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের যেসব প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে এগুলোর প্রতিকার কী, সেগুলো আবার কীভাবে সঠিক জায়গায় আনা যায় সেখানে তাদের কী সহযোগিতা থাকতে পারে, অর্থনীতির ক্ষেত্রে তারা কী ধরনের সহযোগিতা করতে পারে এসব বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, বিশেষ করে ইউরোপিয়ন ইউনিয়নে বাংলাদেশের বড় অংশ রফতানি হয়, সেটা কিভাবে অব্যাহত রাখতে পারি এবং সেখানে তাদের করণীয় বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নয়নে তাদের সঙ্গে যে চুক্তি আছে সেই আর্থিক খাতে সংস্কার কী কী করা যায় যাতে আমরা আবারও আর্থিকভাবে সঠিক জায়গায় দাঁড়াতে পারি মূলত সেসব নিয়ে আলোচনা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে কেন্দ্র বড় অংকের টাকা লোপাট করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বিএনপি কোনো তদন্ত চায় কি না? এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘তদন্ত তো অবশ্যই চাই। এটা নিয়েও আলোচনা হয়েছে। তবে এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে। বিভিন্ন মাধ্যমে যে ১০০ বিলিয়ন ডলারের ওপর পাচারের কথা বলা হচ্ছে এগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা পরামর্শ করেছি সবাই এ নিয়ে কাজ করতে হবে। তারা এ ব্যাপারে সহযোগিতা করতে রাজি আছে।’

নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কি না আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন ছাড়া গণতন্ত্রে ফিরিয়ে আনার সুযোগ নেই। সেগুলো নিয়েও আলোচনা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ