বিপিএম, পিপিএম পদক পেলেন ১১৭ জন - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিপিএম, পিপিএম পদক পেলেন ১১৭ জন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩, ২০২৩ ২:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩, ২০২৩ ২:৫৬ অপরাহ্ণ

 

গত ১ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপণে জানানো হয়েছিল, পুলিশ সপ্তাহ-২০২৩ এ এবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন ১১৫ পুলিশ কর্মকর্তা।

প্রজ্ঞাপনে অনুযায়ী, গেল বছর সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ২৫ জনকে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)’ প্রদান করা হলো। আর গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ এবং ৫০ জনকে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা’ প্রদান করা হলো।

অন্যদিকে, সোমবার (২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে জানানো হয় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল ও গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে বিপিএম পদকে ভূষিত করা হবে।

এর ফলে এবার বিপিএম-পিপিএম পদকপ্রাপ্ত মোট কর্মকর্তার সংখ্যা ১১৫ এর জায়গায় গিয়ে হয়ে যায় ১১৭ জনে।

সে অনুযায়ী মঙ্গলবার (৩ জানুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত পুলিশ সপ্তাহ-২০২৩ এ অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১৭ জনকেই পদক পড়িয়ে দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ