বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মানিক এর মা আর নেইবিভিন্ন মহলের শোক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০৪, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মানিক এর মা আর নেইবিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩ ৮:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩ ৮:৩২ অপরাহ্ণ

 

বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ,শিক্ষক ও পেশাজীবি নেতা , কবি লেখক , টকশো ব্যাক্তিত্ত্ব,কুমিল্লা বুড়িচং লোহাই মুড়ি নিবাসী অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরি মানিক ভাই এর রত্নগর্ভা মা আফিয়া খাতুন চৌধুরী খুবই অসুস্থ হয়ে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। আজ সকাল ৯ ঘটিকার সময় সবাইকে কাঁদিয়ে তিঁনি না ফেরার দেশে চলে গেলেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-এলাহি রাজিউন।মৃত্যুকালে মরহুমার ৯১ বছর বয়স হয়েছিল। তিঁনি অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় -স্বজন রেখে গেছেন।
মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং শোকাভিভূত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা,মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন।
এছাড়াও আরো শোক বিবৃতি দিয়েছেন দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর, মু.নজরুল ইসলাম তামিজী, জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম, কবি তৌহিদুল ইসলাম কনক, কবি ও সংগঠক রোকেয়া মুন্নী, ৭১ মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক আর কে রিপন, শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোশাররফ হোসেন চৌধুরীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক এবং মানবাধিকার সংগঠন এর নেতৃবৃন্দ।

মরহুমার ১ম নামাজের জানাযা বাদ জোহর ঢাকার ভাষানটেক বাজার মসজিদে অনুষ্ঠিত হবে।
২য় জানাযা গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ফকির বাজারে অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুন ফেরদৌস দান করুন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ