বিশ্বকাপে রাজনীতি করতে নয়, ফুটবল খেলতে এসেছি: হাজার্ড - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিশ্বকাপে রাজনীতি করতে নয়, ফুটবল খেলতে এসেছি: হাজার্ড

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ২৫, ২০২২ ১১:৩৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ২৫, ২০২২ ১১:৩৬ পূর্বাহ্ণ

 

বিশ্বকাপের মঞ্চে পশ্চিমা বিশ্বের সমালোচনার তীর শুরু থেকেই কাতারের বিভিন্ন নিষেধাজ্ঞার দিকে। এর ভেতর অন্যতম ছিল কাতার বিশ্বকাপে সমকামীদের প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত। জার্মানি, নেন্দারল্যাণ্ডস, ওয়েলস ও ইংল্যান্ড সমর্থকরা এটা নিয়ে এতটাই মাতামাতিতে ব্যস্ত যে মাঠের খেলাতে মনোযোগ নেই তেমন। আর সেটাতেই বেঁধেছে বিপত্তি।

বিশ্বকাপে জার্মানি তাদের প্রথম ম্যাচে হারে জাপানের বিপক্ষে। সে ম্যাচে জার্মানির খেলোয়াড়রা মাঠের ভেতর মুখে হাত দিয়ে নীরব প্রতিবাদ করে ফিফার সিদ্ধান্তের প্রতি। আর সেটার কারণেই সমালোচকরা বলছেন মাঠের খেলায় নজর দিলে হয়তো হারতে হতো না জার্মানদের। বেলজিয়ান তারকা ফুটবলার এডিন হাজার্ডও তাই মনে করেন।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়াম কোনো মতে জয় পেয়েছে উত্তর আমেরিকার দেশ কানাডার বিপক্ষে। ম্যাচ শেষে সমকামীদের সমর্থনে ‘ওয়ানলাভ’ আর্মব্যান্ড সম্পর্কে এডিন হাজার্ড ম্যাচ শেষে বলেন, ‘তারা (জার্মানি) হয়তো আরও ভালো করতে পারতো। কিন্তু তারা জিততে পারেনি। আমরা এখানে ফুটবল খেলতে এসেছি, এখানে কোন রাজনৈতিক বার্তা দিতে আসিনি। এসব বার্তা দেওয়ার জন্য অন্য আরও অনেকে রয়েছে। আমাদের ফুটবলের দিকে মনোযোগ দেয়া উচিত।’

সমকামী আর্মব্যান্ড প্রসঙ্গে হাজার্ড বলেন, ‘আমি এটা পরাতে অভ্যস্ত নই। কারণ আমি এখানে ফুটবল খেলতে এসেছি। আমি খেলা শুরুর আগেই হলুদ কার্ড দেখতে চাই না এ আর্মব্যান্ড পরে। এটা দলকে পুরো বিশ্বকাপে আরও হুমকির ভেতর ফেলবে। এটা করা থেকে বিরত থাকাকেই সমীচীন মনে করেছি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ