বিয়ের ছয় বছর পর মা হতে চলেছেন বিপাশা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৬, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিয়ের ছয় বছর পর মা হতে চলেছেন বিপাশা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৬, ২০২২ ৬:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৬, ২০২২ ৬:৩৯ অপরাহ্ণ

 

অবশেষে সব জল্পনার অবসান হলো। মা হতে চলেছেন বিপাশা বসু; সেই সঙ্গে বাবা হচ্ছেন কর্ণ সিং গ্রোভার। অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও এতদিন এ নিয়ে মুখে কুলুপ এঁটে ছিলেন বিপাশা-কর্ণ দুজনেই। বিয়ের ছয় বছর অবশেষে সুখবর শোনালেন তারা।

সাদা শার্টের আড়ালে বিপাশার বেবি বাম্প- যত্নসহকারে হাত দিয়ে আগলে হবু বাবা কর্ণ। এমনই একটি চমৎকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছবিটি নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে বিপাশা লেখেন, ‘নতুন সময়, নতুন পর্ব, নতুন আলো আসতে চলেছে আমাদের জীবনে। প্রথমে যে যার নিজের জীবন শুরু করি একা, সেই চলার পথে একে অপরের সঙ্গে দেখা। সেই শুরু এক থেকে দুইয়ের পথ চলা। আমাদের এই ভালোবাসার যাত্রায় যোগ হতে চলেছে আরো এক নাম। আশীর্বাদ করুন আমাদের।’

এবার সোনম কাপুর, আলিয়া ভাটদের তালিকায় যুক্ত হলো আরো এক নাম। এই মুহূর্তে কাপুর আর ভাট দুই পরিবারই নতুন অতিথির অপেক্ষায় দিন গুনছে। সেই তালিকায় এবার বিপাশা আর কর্ণ। আর অপেক্ষা মাত্র কয়েক মাসের।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ