বুটেক্সের হলে যুবলীগের সম্মেলন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বুটেক্সের হলে যুবলীগের সম্মেলন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩ ১০:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩ ১০:৫৩ অপরাহ্ণ

 

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) এমএজি ওসমানী হলের মাঠে ঢাকা মহানগর উত্তর যুবলীগের কয়েকটি ইউনিটের সম্মেলন আগামীকাল বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একটি রাজনৈতিক সংগঠনের সম্মেলন আবাসিক হলে অনুষ্ঠিত হওয়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা।

জানা যায়, ওসমানী হলে আগামীকাল বুধবার তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল ও শেরেবাংলা নগর থানার অন্তর্গত ২৪, ২৫, ২৬, ২৭, ৩৫, ৩৬ ও ৯৯নং ওয়ার্ড যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন হবে। সরেজমিনে দেখা যায়, হলের প্রধান ফটকের বাইরে ও ভেতরে ব্যানার ও পোস্টারে ছেঁয়ে গেছে। হলের মাঠজুড়ে স্টেজ করা হয়েছে। এরই মধ্যেই হলে বহিরাগতদের আসা-যাওয়া শুরু হয়ে গেছে। এতে হলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ কাজ করছে।

আল-আমিন নামে এক আবাসিক শিক্ষার্থী বলেন, ‘একটা আবাসিক হলে এ ধরনের সমাবেশ প্রথম দেখছি। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে এ ধরনের সমাবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হলে অবস্থান করে পড়াশোনা চালানো অসম্ভব হয়ে যাবে।’

আরেক শিক্ষার্থী জাকির হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলোকে স্থানীয়দের দখলে দিয়ে দেওয়ার মতো অবস্থা। আবেদন করলেই অনুমতি মিলে যায়। শিক্ষার্থীদের নিরাপত্তাজনিত কোনো সমস্যা হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী থাকবে। এর দায়ভার তাদের নিতে হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কাবেরি মজুমদার বলেন, ‘আমাদের কাছে সিকিউরিটি সেকশনের মাধ্যমে একটি আবেদন আসে, আমরা সেটা আমলে নিয়ে সবার সম্মতিক্রমে অনুমতি দিই।’ আবাসিক হলে এমন সমাবেশের অনুমতি দেওয়া যুক্তিযুক্ত কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আমি একা দেইনি। সবার সাথে কথা বলেই অনুমতি দেওয়া হয়েছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ