বেনাপোলে গলায় উড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৭, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বেনাপোলে গলায় উড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১০, ২০২২ ১১:২১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১০, ২০২২ ১১:২১ পূর্বাহ্ণ

 

বেনাপোলে সাজু হোসেন (৩০) নামে এক যুবক গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১০ জুন) ভোরে উপজেলার নাভারণ দ: বুরুজ বাগান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাজু হোসেন ওই গ্রামের আব্দুল আলিমের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় বাড়ির পাশেই বাঁশ বাগানে বাঁশের সাথে উড়না পেচিয়ে সে আত্মহত্যা করে।  তবে মৃত্যুর সঠিক কোনো কারণ বলতে পারেনি নিহত সাজুর পরিবার।

এ বিষয়ে শার্শা থানার ওসি তদন্ত তরিকুল ইসলাম বলেন, আত্মহত্যার খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং লাশ পোস্টমর্টের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা পক্রিয়াধীন রয়েছে। পোস্টমর্টেমের পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ