ভারতীয় পণ্য ফেলানীর রক্তে রঞ্জিত : রাশেদ প্রধান - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারতীয় পণ্য ফেলানীর রক্তে রঞ্জিত : রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৩, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৩, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপার) সহ-সভাপতি ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা রাশেদ প্রধান বলেছেন, ‘ভারতীয় পণ্য সীমান্তে অগণিত বাংলাদেশীদের লাশ ও শহীদ ফেলানীর রক্তে রঞ্জিত। তাই বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কট করা এখন জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে।’

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ভারতীয় পণ্য বয়কট ও দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে’ জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, ‘স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ভারতের কাছ থেকে লাশ আর শোষণনীতি ছাড়া কিছুই পায়নি। দেশবাসী জানতে চায়! ফারাক্কা বাঁধ ও তিস্তার পানির ন্যায্য হিস্যা কোথায় গেল? তাই দেশবাসী মনে করে, বাংলাদেশের জন্য ভারতীয় পররাষ্ট্রনীতি একটি বৈষম্য ও শোষণনীতির বহিঃপ্রকাশ।’

রাশেদ প্রধান আফসোস করে বলেন, ‘দৃশ্যত দেশের মানুষ এখন যুদ্ধে নয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মরতে বসেছে। মানুষের পকেটে টাকা নেই, পেটে ভাত নেই।’

যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির একাংশের চেয়ারম্যান ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মো: শামসুদ্দিন পারভেজ, ইসলামিক ঐক্য জোটের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত আমিন, জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টের যুগ্ম মহাসচিব মো: শরিফুল ইসলাম, জাগপা ঢাকা মহানগরের সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপার সহ-সভাপতি মাহিদুর রহমান বাবলা, জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, ছাত্র জমিয়তের সভাপতি, মো: নিজামুদ্দিন আদনান, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ