ভারত থেকে লন্ডন যাবেন শেখ হাসিনা! - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৮, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারত থেকে লন্ডন যাবেন শেখ হাসিনা!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ৫, ২০২৪ ৭:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ৫, ২০২৪ ৭:০৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশের সদ্যপলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টারটি ভারতের আগরতলায় পৌঁছেছে। একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সেখান থেকে প্রথমে নয়াদিল্লি ও তারপর লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

তবে আগরতলা এবং নয়াদিল্লিতে তিনি কতদিন অবস্থান করবেন, কিংবা কবে নাগাদ তিনি লন্ডনগামী বিমানে উঠবেন— সে ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।

টানা ৩৬ দিন ধরে চলা আন্দোলনের মুখে অবশেষে আজ সোমবার পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। এ দিন দুপুরের দিকে শেখ হাসিনাকে বহনকারী সামরিক বাহিনীর হেলিকপ্টারটি ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার উদ্দেশে ছেড়ে যায়।

ভারতের গণমাধ্যম দ্য ইকোনোমিক টাইমস ও ইন্ডিয়া ডট কম জানিয়েছে, আগরতলা থেকে প্রথমে নয়াদিল্লি যাবেন শেখ হাসিনা। তারপর কোনো এক সময়ে লন্ডনগামী কোনো বিমানের ফ্লাইটে উঠবেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ