ভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি: ভূমিমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৫, শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ৩০, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ৩০, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
ভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি বলে বলেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

তিনি বলেন, বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের পেছনে ছিল ত্যাগ, সংগ্রাম ও সশস্ত্র প্রতিরোধ। এ সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

শনিবার (৩০ মে) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, বিএনপির নেতাকর্মীদের সবচেয়ে বড় অলংকার হলো সততা ও জনগণের প্রতি দায়বদ্ধতা। অতীতে রাজনৈতিক প্রতিকূলতা ও নির্যাতনের কারণে অনেক নেতাকর্মী দীর্ঘ সময় গৃহহীন জীবন কাটিয়েছেন, অনেকে কারাবরণ করেছেন। এসব ত্যাগের কথা স্মরণ রেখে দলের ভেতরের সব বিভেদ ভুলে দেশের মানুষের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে রাজশাহী জেলা বিএনপি আয়োজিত এ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এমপি, দলের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি ও দলের ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন এমপি এবং রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি নজরুল ইসলাম মণ্ডল।

সভায় বক্তারা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান, জাতীয়তাবাদী দর্শন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ