ভালুকার ষ্টেশন গুলোতে উৎসুক জনতারভালবাসায় সিক্ত হলেন তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভালুকার ষ্টেশন গুলোতে উৎসুক জনতারভালবাসায় সিক্ত হলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ

 

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বিভাগীয় শহর ময়মনসিংহে যাওয়ার প্রাক্কালে জেলার প্রবেশদ্বার ভালুকার পথে পথে হাজারো উৎসুক জনতার ভালবাসায় সিক্ত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।মঙ্গলবার বেলা পৌনে দুইটায় তারেক রহমানকে বহনকারী সবার আগে বাংলাদেশ শ্লোগান সম্বলিত লাল সবুজের বাসটি যখন ভালুকা বাসষ্ট্যান্ড এলাকা অতিক্রম করছিল তখন মহাসড়কের দুপাশে হাজার হাজার নারী দাঁড়িয়ে তারেক রহমানকে অভিভাদন জানাচ্ছিল।

উচ্ছসিত জনতার এ ভালবাসার জবাবে তারেক রহমানও হাত নেড়ে সবাইকে শুভেচ্ছার জবাব দিচ্ছিলেন হাসিমুখে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বেলা ১১টার দিকেই ময়মনসিংহের জনসভায় যোগ দিতে ভালুকা ছেড়ে চলে যান। তারপরও কৌতুহলী মানুষের এ বাঁধভাঙ্গা জোয়ার সাধারনের মাঝে তারেক রহমানের ভালবাসারই বহিঃপ্রকাশ।

ভীড় ভেঙ্গে গাড়ী বহরকে সামনে দিতে পুলিশকে রিতিমতো হিমসীম খেতে হয়েছে। একই ঘটনা উপজেলার বিভিন্ন ষ্টেষন গুলোতে।তবে তারেক রহমান আসছেন এ জন্য মহাসড়কের মোড়ে মোড়ে পুলিশের তৎপরতা ছিল অনেকটা চোখের পরার মতো। এর আগে সোমবার তারেক রহমানের আগমন উপলক্ষে ভালুকা বিশাল শুভেচ্ছা মিছিল বের করে বিএনপি ও অঙ্গসংগঠন।দলীয় নেতা-কর্মীরা দীর্ঘ ২২বছর পর তাঁকে কাছে পেয়ে দারুন খুশী।জেলা জুড়ে সৃষ্টি হয়েছে এক প্রান চাঞ্চল্য।

সবার মনে তারেক রহমানকে ঘিরে নুতন বাংলাদেশ সুচনার প্রত্যাশা। ১৭বছরের প্রবাস জীবন শেষে দেশে ফেরার পর তারেক রহমানের বক্তব্য শুনে দেশের মানুষ উজ্জিবিত।ফ্যাসিষ্ট আমলে গনমাধ্যমে তাঁর বক্তব্য প্রচার নিষিদ্ধ থাকায় এবং তাঁকে নিয়ে মিডিয়া গুলোতে প্রতিনিয়ত ফ্যাসিষ্টদের অপপ্রচার চলায় মানুষের মনে যে বিভ্রান্তির জন্ম দিয়েছিল কেটে গেছে।মানুষ নতুন তারেক রহমানকে বরন করতে আগ্রহী হয়ে উঠছে। তারেক রহমানের বাস্তবমুখী ধ্যায়ান ধারনা ও চিন্তায় যে ক্লিন ইমেজ সৃষ্টি হয়েছে তা আগামী নির্বাচনে কাজে লাগিয়ে সারা দেশে বিএনপিকে সংগঠিত হতে দারুন সহায়তা করবে বলে মনে করছেন আমজনতা। তাইতো মানুষের ভালবাসার তারেক রহমানকে এক নজর কাছে থেকে দেখতে সাধারন মানুষ এতোটা উদগ্রীব।

কোন প্রকাশ নোটিশ কিংবাি আহ্বান জানানো ছাড়াই বেলা ১২টার পর থেকে মহাসড়কের দুপাশে অবস্থান নিতে থাকে নারী পুরুষ নির্বিশেষে হাজার হাজার আবালবৃদ্ধবনিতা। উদ্যেশ্য একটাই তারেক রহমানকে কাছে থেকে একনজর দেখা। তারেক রহমানের গাড়ী অতিক্রম কালে সামাজিক যোগাযোগ মাধ্যমে গাড়ী বহরের ভিডিও আপলোড করে জনতার অভিব্যাক্তি ছিল ’লিডার’ এখন ভালুকায়।ভালবাসার এক অনন্য নজির দেখলো আজ ভালুকা বাসী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ