ভোট থেকে ছিটকে গেলেন সাদিক-শাম্মী - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৯, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোট থেকে ছিটকে গেলেন সাদিক-শাম্মী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২, ২০২৪ ২:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২, ২০২৪ ২:০৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বরিশাল-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ এবং বরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে উভয়ের প্রার্থীতা ফিরে পাওয়ার আবেদন বাতিল করে দিয়েছেন চেম্বার আদালত এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

দ্বৈত নাগরিকত্বের কারণে প্রথমে শাম্মীর প্রার্থীতা বাতিল করেছিলেন রিটার্নিং অফিসার। প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশন এবং হাইকোর্টে আবেদন করে ব্যর্থ হওয়ার পর চেম্বার আদালতও শাম্মীর প্রার্থীতা বাতিলের পক্ষে রায় দেয়।

সর্বশেষ চেম্বার আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লিভ টু আপিল করেছিলেন শাম্মী, যার রায় আজ প্রকাশিত হলো।

অপরদিকে, দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন আসনটির নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীম। পরে ইসি তার প্রার্থিতা বাতিল করে।
তবে হাইকোর্টে রায়ে প্রার্থিতা ফিরে পান সাদিক। হাইকোর্টের সিদ্ধান্তের পর জাহিদ ফারুক চেম্বার আদালতে আবেদন করলে ফের প্রার্থিতা আটকে যায় সাদিক আব্দুল্লাহর। তবে ভোটে ফিরতে সাদিকও চেম্বার আদালতে আবেদন করেন, যেটির রায় আজ কার্যকর হলো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ