ভোট শূন্য খাগড়াছড়ির ১৯ কেন্দ্র - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৪, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোট শূন্য খাগড়াছড়ির ১৯ কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ৭, ২০২৪ ৮:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ৭, ২০২৪ ৮:২৪ অপরাহ্ণ

 

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি পার্বত্য আসনে শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এ আসনে ১৯৬টি কেন্দ্রে একযোগে ভোট অনুষ্ঠিত হয়। কয়েকটি কেন্দ্র ছাড়া প্রায় সব কেন্দ্রেই শান্তিপূর্ণ ভোট গ্রহণের খবর পাওয়া গেছে। পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর ভোট বর্জনে দুর্গম এলাকার কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। এর মধ্যে মোট ১৯টি কেন্দ্র ছিল ভোট শূন্য। কেন্দ্রগুলোর মধ্যে পানছড়িতে ১১টি, দীঘিনালায় ৩টি এবং লক্ষ্মীছড়ি উপজেলায় ৫টি কেন্দ্রে কোন ভোট পড়েনি। এই ১৯টি ভোট কেন্দ্রের মোট ভোটার ছিল ২১,৩৮৪।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ