ভোলায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ১৪, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ১৪, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ

 

কামরুজ্জামান শাহীন,ভোলা॥
ভোলায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ মে) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরী’র সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
সভায় জেলা পুলিশ সুপার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের অনিয়ম, ওয়াটার এম্বুলেন্সের প্রয়োজনীয়তা, যানজট নিরসনে করণীয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন। এছাড়া জেলা পুলিশের থানাগুলোতে নিয়মিত ডিউটির জন্য যানবাহন সংকটের বিষয়টি উপস্থাপন করেন।
এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, ভোলা পৌরসভার মেয়র মো. মনিরুজ্জামান, সিভিল সার্জন কে এম শফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, জেলা পুলিশের কর্মকর্তাগণ, সরকারি-বেসরকারী কর্মকর্তাগণ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃদ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ