ভোলায় পাঁচ কেজি গাঁজাসহ যুবক আটক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় পাঁচ কেজি গাঁজাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৮:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৮:১৭ অপরাহ্ণ

 

ভোলা প্রতিনিধি
ভোলায় পাঁচ কেজি গাঁজাসহ মো. রবি আলম (৪০) নামের এক যুবককে আটক করেছেন পুলিশ। শনিবার (১০ ফেব্রæয়ারী) দুপুর সোয়া ১ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইলিশা-লক্ষীপুর গামী লঞ্চঘাটের পল্টনের উপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. রবি আলম ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ বাটামারা, বড় মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সেকান্তর আলীর ছেলে। পুলিশ জানিয়েছেন সে একজন সক্রিয় মাদক কারবারী।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার দুপুর সোয়া ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইলিশা-লক্ষীপুর গামী লঞ্চ ঘাট এলাকায় অভিযান চালিয়ে পল্টনের উপর থেকে মো. রবি আলম নামের এক যুবককে ৫ কেজি গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরে প্রস্তুতি চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ