ভোলার বোরহানউদ্দিনে ৫শত পিস ইয়াবাসহ যুবক আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলার বোরহানউদ্দিনে ৫শত পিস ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ৭, ২০২৩ ৮:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ৭, ২০২৩ ৮:৪৯ অপরাহ্ণ

 

ভোলা প্রতিনিধি॥
ভোলার বোরহানউদ্দিনে ৫ শত পিস ইয়াবাসহ মো. মাসুদ রানা (৩২) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৭ আগষ্ট) দুপুর পৌনে ২ টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মামনসা ৯ নং ওয়ার্ডের সিকদার বাড়ীর সামনে পাকা সড়কের উপর থেকে তাকে আটক করা হয়।
আকটকৃত মো.মাসুদ রানা বোরহানউদ্দিন উপজেলার, কাচিয়া ইউনিয়নের, ৮নং ওয়ার্ডের, চকঢোষ গ্রামের মো. ফখরুল ইসলামের ছেলে। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছেন।
ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার দুপুর পৌনে ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার এসআই (নিঃ) মো. আসাদুজ্জামান খান ও সংগীয় ফোর্স নিয়ে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মামনসা ৯ নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে সিকদার বাড়ীর সামনে পাকা সড়ক এলাকা থেকে মো. মাসুদ রানা নামের এব ব্যাক্তিকে ৫ শত পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে ভোলার বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ