ভোলায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জম্মদিন উদযাপন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জম্মদিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৮, ২০২২ ১০:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৮, ২০২২ ১০:৫০ অপরাহ্ণ

 

ভোলার শশীভূষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের জম্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ শশীভূষণ থানা শাখার আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে শেখ রাসেলের ৫৯ তম জম্মদিন পালিত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধা সাড়ে ৬ টার দিকে শশীভূষণ থানা ছাত্রলীগের প্রধান কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
শশীভূষণ থানা ছাত্রলীগের সভাপতি মো. তারেক পন্ডিতের সভাপতিত্বে শেখ রাসেলের জম্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন-রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. জহিরুল ইসলাম পন্ডিত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য দেন শশীভূষণ থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. মাহফুজ হাওলাদার প্রমূখ।
এসময় শশীভূষণ থানা ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ