মধুভাত খেয়ে আলোচনায় জয়া আহসান - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৯, রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মধুভাত খেয়ে আলোচনায় জয়া আহসান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ২, ২০২৬ ১:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ২, ২০২৬ ১:২০ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক টুকরো ভিডিও, আর তাতেই যেন ঝড় উঠেছে ভক্তমহলে! দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার আলোচনার কেন্দ্রে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার ‘মধুভাত’ নিয়ে। ফেসবুকে শেয়ার করা সেই ভিডিওতে মধুভাত খাওয়ার অভিজ্ঞতা তুলে ধরতেই নেটিজেনদের কৌতূহল ছড়িয়ে পড়ে মুহূর্তেই। জয়ার ভিন্নধর্মী পরিবেশন, খাবারটির প্রতি তার উচ্ছ্বাস এবং খাওয়ার ধরণ নিয়ে এখন সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম।

প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, সবুজ রঙের পোশাকে সেজে টেবিলের সামনে বসে আছেন জয়া আহসান। টেবিলের ওপর মাটির পাত্রে চমৎকারভাবে সাজানো রয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুভাত। জয়া জানান, অনেক নাম শুনলেও এবারই প্রথম তিনি এই বিশেষ খাবারটি চেখে দেখছেন।

খাবারটির বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, এটি মূলত এক ধরণের ফারমেন্টেড রাইস বা প্রক্রিয়াজাত মিষ্টি ভাত, যা পোলাওয়ের চাল, জ্বালা চাল, নারকেল, নারকেলের দুধ এবং মধুসহ আরও বেশ কিছু উপকরণ দিয়ে তৈরি করা হয়।

এরপর বড় একটি কাঠের চামচ দিয়ে মাটির পাত্র থেকে তিনি নারকেলের খোলের তৈরি একটি ছোট বাটিতে মধুভাত তুলে নেন। এরপর চামচ রেখে হাত দিয়ে সেই ডেজার্ট জাতীয় খাবারটি মুখে দিয়ে দারুণ তৃপ্তি প্রকাশ করেন এবং এর স্বাদের প্রশংসা করেন।

পোস্টটির নিচে নেটিজেনরা নানা রকম মন্তব্য করেছেন। চট্টগ্রামের এই আঞ্চলিক খাবারের বৈশিষ্ট্য মনে করিয়ে দিয়ে একজন মন্তব্য করেছেন, চট্টগ্রামের ট্র্যাডিশনাল খাবার এই মধুভাত, খেয়ে একটু ঘুম ঘুম ভাব হবে কিন্তু। এদিকে প্রকৃতির সাথে অভিনেত্রীর পোশাকের মিল দেখে একজন লিখেছেন, শরীরের সাথে ম্যাচিং কালার। সব মিলিয়ে প্রথমবার অভিনেত্রীর চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নেওয়ার ভিডিওটি প্রশংসা কুড়িয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ