মহেশপুরে ব্রীজের পাশে পড়ে ছিল নবজাতক শিশুর লাশ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০১, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মহেশপুরে ব্রীজের পাশে পড়ে ছিল নবজাতক শিশুর লাশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩ ৪:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩ ৪:৩০ অপরাহ্ণ

 

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নোয়ানীপাড়া গ্রাম থেকে এক নবজাতক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার নাটিমা ইউনিয়নের ওই গ্রামের একটি ব্রীজের পাশ থেকে সদ্যভূমিষ্ট নবজাতকের লাশ উদ্ধার করা হয়। স্থানীয় গ্রাম পুলিশ আনিচুর রহমান জানান, সকালে ব্রীজের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় মৃত ছেলে নবজাতক শিশুর লাশ দেখতে পেয়ে তিনি ইউপি সদস্য আব্দুল আজিজকে খবর দেন। তিনি ঘটনাস্থলে পৌছে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ নিয়ে যায়। ইউপি সদস্য আব্দুল আজিজ জানান, নবজাকত শিশুটিকে গর্ভপাত ঘটিয়ে এখানে ফেলে যাওয়া হয়েছে বলে তিনি মনে করেন। মহেশপুর থানার ওসি খন্দকার শামিম উদ্দীন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ভোররাতে কে বা কারা রাতে পলিথিন ব্যাগে নবজাতকের লাশটি ফেলে রেখে গেছে বলে ধারনা করা হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ