মানুষ সত্যিটা জানে না, সার্জারি নিয়ে মেগান ফ্ক্স - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মানুষ সত্যিটা জানে না, সার্জারি নিয়ে মেগান ফ্ক্স

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১৭, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১৭, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ

 

ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক

জনপ্রিয় অভিনেত্রী মেগান ফক্স অভিনয়ের পাশাপাশি তার সৌন্দর্য দিয়েও দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছেন। নীল চোখ, নিষ্পাপ চেহারা ও ক্যারিশম্যাটিক উপস্থিতির জন্য হলিউডে অভিনেত্রীকে ‘আদর্শ সুন্দরী’ বলা হয়ে থাকে। তবে তার সৌন্দর্য প্রাকৃতিক না কি প্লাস্টিক সার্জারির ফসল, তা নিয়ে বহুদিন ধরেই বিতর্ক চলছে।

ফক্সকে ঘিরে সবচেয়ে বেশি গুঞ্জন ছড়িয়েছে তার নাক ও ঠোঁটের গড়ন নিয়ে।

অনেক বিউটি সার্জন মনে করেন, তার নাক আগের তুলনায় এখন অনেক সরু ও মসৃণ। ২০১৮ সালে নিউইয়র্কের কসমেটিক সার্জন ডা. ম্যাথিউ শুলম্যান মন্তব্য করেছিলেন, মেগানের নাকের পরিবর্তন রাইনোপ্লাস্টির ইঙ্গিত দেয়। তিনি আরও বলেন, তার ঠোঁট এবং গালের গড়নেও ফিলারের প্রভাব থাকতে পারে।

মেগান ফক্সকে নিয়ে গুঞ্জন রয়েছে, তিনি একাধিকবার সার্জারি করিয়েই নিজের সৌন্দর্য ধরে রেখেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেগান ফক্স স্বীকার করেছেন, তার নাকের সত্যিই একবার সার্জারি হয়েছিল। তবে একাধিক সার্জারির বিষয়টি তিনি অস্বীকার করেন।

মেগান জানান, ২৩ বছর বয়সের পর আর কোনো রাইনোপ্লাস্টি করেননি তিনি। একই সঙ্গে জানান, স্তন বৃদ্ধির জন্য তিনি তিনবার সার্জারির আশ্রয় নিয়েছেন।

তবে ফক্স আরও বলেছেন, তিনি কখনো ফেসলিফট, ভ্রু লিফট, লাইপোসাকশন বা বডি কনট্যুরিং করেননি। যদিও গোপন একটি পদ্ধতির কথা স্বীকার করেছেন, কিন্তু সেটি তিনি এখনই প্রকাশ করতে চান না।

মেগান বলেন, ‘আমি এমন একটি জিনিস করেছি যা সত্যিই ভালো ছিল। এটি কোনো পরিচিত প্লাস্টিক সার্জারি নয়। লোকেরা এটি সম্পর্কে সত্যিই জানে না।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ