মিরপুর থেকে সাবেক ছাত্রদল নেতাকে তুলে নিয়ে গেছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, অক্টোবর ১৫, ২০২২ ৮:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, অক্টোবর ১৫, ২০২২ ৮:৪২ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিককে রাজধানীর মিরপুর থেকে তুলে নিয়ে গেছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। শুক্রবার, অক্টোবর ১৪, ২০২২, সন্ধ্যায় রাজধানীর মিরপুর-৬ এ বাসার নিচ থেকে পুলিশ পরিচয় দিয়ে তাকে তুলে নিয়ে যান বলে জানিয়েছে তার ছোট ভাই হিরু রহমান।
হিরু রহমান জানান, আজ বিকাল সাড়ে ৫টায় বড় ভাইয়ের সাথে কথা হয়েছে। মাগরিবের পর ওনাকে একটি প্রয়োজনে ফোন দিলে সব নম্বর বন্ধ পায়। পরে তার বাসার পাশের লোকজন জানায়, তাকে ডিএমপির কাউন্টার টেরোরিজমের পুলিশ সদস্য পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরও জানান, আমার ভাই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক এবং পাঠাগার সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। বর্তমানে ব্যবসার সাথে যুক্ত এবং বিদেশে পড়াশোনা করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
২০১৩ সালে মফিজুর রহমান আশিককে মিরপুর থেকে তুলে নিয়ে দীর্ঘ কয়েকমাস গুম রাখার পর অসুস্থ অবস্থায় ছেড়ে দিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী। আশিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামে বাশঁখালীতে।
জনতার আওয়াজ/আ আ