মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১, ২০২৩ ২:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১, ২০২৩ ২:৩২ অপরাহ্ণ

 

মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ দল। একাদশে ফিরেছেন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া রয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।

ভারতের বিপক্ষে সিরিজে ইনজুরির কারণে দলে ছিলেন না তামিম ইকবাল। এছাড়া ভারত সিরিজের দলে ছিলেন না তাইজুল ইসলামও। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আবারো ফিরেছেন দলে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাকস, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ