মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:২৩, মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১৪, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১৪, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ

 

ছবি: সংগৃহীত

গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার তিন মাসের মাথায় কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর।

শনিবার (১৪মার্চ) বেলা আড়াইটার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে তিনি ছাড়া পেয়েছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জ্যেষ্ঠ জেল সুপার মোহাম্মদ আল আমিন বলেন, আনিস আলমগীর দুপুর ২টা ৩৫ মিনিটে কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন।

“তিনি ২১ ডিসেম্বর কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এখানে এসেছিলেন। সবশেষ দুদক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিনের কাগজপত্র আসার পর তাকে মুক্তি দেওয়া হয়েছে।”

গোয়েন্দা পুলিশের একটি দল গত ১৪ ডিসেম্বর রাত ৮টার পর সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের কথা বলে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

এরপর মধ্যরাতে ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামে একটি সংগঠনের সদস্য আরিয়ান আহমেদ ‘রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনকে উসকে দেওয়ার’ অভিযোগে আনিস আলমগীরসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা করেন।

এ মামলায় আনিস আলমগীরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই আটক ছিলেন।

সবশেষ গত ২২ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালত আনিস আলমগীরের জামিন নামঞ্জুর করলে তার আইনজীবী হাই কোর্টে আবেদন করেন।

দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করা আনিসুর রহমান আলমগীর— আনিস আলমগীর নামেই বহুল পরিচতি। বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আনিস আলমগীর সমসাময়িক রাজনীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে টেলিভিশন টকশোতে নিজের বক্তব্যের কারণে আলোচনা-সমালোচনায় ছিলেন। ফেইসবুকে দেওয়া তার বিভিন্ন পোস্ট নিয়েও আলোচনা-সমালোচনা ছিল ওই সময়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ