মুখে কালো কাপড় বেঁধে নয়াপল্টনে মানবন্ধনে বিএনপি নেতাকর্মীরা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মুখে কালো কাপড় বেঁধে নয়াপল্টনে মানবন্ধনে বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৩০, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৩০, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করছে বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (৩০ আগস্ট) বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এ কর্মসূচি পালন করছে।

যদিও গতকাল (মঙ্গলবার) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মুখে কালো কাপড় বেঁধে মিছিলের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সেই কর্মসূচির পরিবর্তন এনে মানববন্ধন করছেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মানববন্ধন চলছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের সূচনা বক্তব্য দেন। অন্যদের মধ্যে সেচছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম এর সভাপতিত্বে সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় মানববন্ধনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু,প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য বজলুল করিম চৌধুরী আবেদ, ইকবাল হোসেন শ্যামল, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, আনম সাইফুল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ