মোঃ মাহবুব খান এর মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মে ১৬, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মে ১৬, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ণ

মোঃ মাহবুব খান এর মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক
বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও সাউথ লন্ডন বিএনপির সাবেক উপদেষ্টা মোঃ মাহবুব খান ( মাহবুব ) মৃত্যুতে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে যুক্তরাজ্য বিএনপি ।
আজ এক শোকবার্তায় বিএনপি আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু বলেন, মোঃ মাহবুব খান ( মাহবুব ) এর মৃত্যুতে মরহুমের পরিবারের মতো যুক্তরাজ্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত । তিনি ছিলেন জাতীয়তাবাদী দলের একজন লড়াকু সৈনিক এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে তার অবদান ছিল অপরিসীম।”
শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মরহুম মোঃ মাহবুব খান ( মাহবুব ) সকলের কাছে একজম সজ্জন, বিনয়ী ও দলের নিবেদিত নেতা হিসাবে সুপরিচিত ছিলেন। তার নেতৃত্বের গুণাবলী সকলের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। । তার মৃত্যুতে আমরা একজন খাটি দেশপ্রেমিক নেতাকে হারালো। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর হাতেগড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দর্শন, নীতি ও আদর্শকে প্রতিষ্ঠা এবং সাউথ লন্ডন এলাকায় বিএনপিকে একটি শক্তিশালী সংগঠনে পরিনত করতে মরহুম মোঃ মাহবুব খান ( মাহবুব )যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে ।
শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।
জনতার আওয়াজ/আ আ