যতদিন বেঁচে থাকি সত্যের পথে থাকব: মামুনুল হক - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যতদিন বেঁচে থাকি সত্যের পথে থাকব: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১০, ২০২৫ ১:২৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১০, ২০২৫ ১:২৭ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশ গোটা আরব কিংবা মুসলিম বিশ্বের কাছে পরিচিত হওয়ার একমাত্র কারণ হলো সোনারগাঁও। এই গোটা পাক-ভারত উপমহাদেশে হিন্দুবাদ এলাকার মধ্যে সর্বপ্রথম এই সোনারগাঁ থেকে আল্লাহর পয়গাম্বরের হাদিসের শিক্ষা উচ্চারিত হয়েছে। আমরা যতদিন বেঁচে থাকব সত্যের পথে থাকব। জুলুমের বিরুদ্ধে থাকব। সব সময় অন্যায়ের বিরুদ্ধে থাকব। ন্যায়ের পক্ষে যতটুকু পারি ততটুকু করব, না পারলে আমাদের সমর্থন থাকবে।

শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকায় হাজী মোহাম্মদ (র:) এতিমখানা, মাদ্রাসা ও মসজিদের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অনিরা ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক ও অত্র মাদ্রাসা মসজিদের প্রতিষ্ঠাতা হাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম শাইখুল হাদিস মহিবুল ইসলাম বাক্বী, বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ওবায়দুল কাদের নদবী, ইমাম উলামা ঐক্য পরিষদের মহাসচিব সোনারগাঁ থানা শাখার মুফতি মো. সাইদুর রহমান হাফেজ, মাওলানা সোহরাব হোসাইন প্রমুখ।

পরে কাবিলগঞ্জ হাজী মোহাম্মদ (র:) এতিমখানা, মাদ্রাসা ও মসজিদ এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ