যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় পৌঁনে ৩ কোটি টাকার টোল আদায় - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় পৌঁনে ৩ কোটি টাকার টোল আদায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ

 

টাঙ্গাইল প্রতিনিধি
ছবি প্রতিনিধি

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৫,৬৫৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭শ’ টাকা।

ঈদের ছুটি শুরু হওয়ায় রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকে মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। তবে কোথাও যানজটের সৃষ্টি হয়নি।

এদিকে যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৫,৬৫৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭শ’ টাকা। অপরদিকে যানজট নিরসনে মহাসড়ক পুলিশ নিরলসভাবে কাজ করছে।

পুলিশ জানায়, সোমবার বিকেলে সরকার ছুটি ঘোষণা করেছে। এতে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। মহাসড়কের গাজীপুর থেকে টাঙ্গাইল এলেঙ্গা পর্যন্ত চারলেন সুবিধা পাচ্ছে যাত্রীরা। ফলে নির্বিঘ্নেই যাত্রীরা যেতে পারছে। কিন্তু মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত কাজ চলমান থাকায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, রবিবার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৫,৬৫৮টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ঢাকাগামী ১৫,৫৮৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ২শ’ টাকা। অপরদিকে উত্তরবঙ্গগামী ২০,০৭৫টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৫শ’ টাকা।

এই ব্যাপারে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, আগের থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুই পাশে ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার করা হচ্ছে।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। বিগত সময়ে সেতুর টোল কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক (CNS) দ্বারা আদায় করা হতো। সরকার পরিবর্তনের পর ২০২৪ সালের শেষের দিকে বর্তমানে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন টোল আদায় করছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ