যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ২ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ৩, ২০২৩ ১০:৪৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ৩, ২০২৩ ১০:৪৫ পূর্বাহ্ণ

 

রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগে পিকআপ ভ্যানের ধাক্কায় আকবর হোসেন (৪০) ও হাসান (৩০) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার সাব ইন্সপেক্টর সালমান রহমান জানান, আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই এলাকায় একটি সিএনজি দাঁড়িয়ে ছিল। পেছন থেকে পিকআপ ভ্যান ধাক্কা দেয়ায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আকবর ও হাসানকে মৃত ঘোষণা করেন। 

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ