যারা মবতন্ত্র কায়েম করতে চায়, তারাই নির্বাচন বিরোধী: টুকু - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যারা মবতন্ত্র কায়েম করতে চায়, তারাই নির্বাচন বিরোধী: টুকু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ২১, ২০২৫ ২:৪৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ২১, ২০২৫ ২:৪৮ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত

যারা মবতন্ত্র কায়েম করতে চায়, তারাই নির্বাচন বিরোধী বলে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

রবিবার (২০ জুলাই) টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সকল শহিদদের স্মরণে দাইন্যা স্কুল (চিলাবাড়ী হাটখোলা)মাঠে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে নানামুখী ষড়যন্ত্র চলছে। স্বৈরতন্ত্রের পতনের পর গণতন্ত্রের যে সম্ভাবনা দেখা দিয়েছে, গণতন্ত্রকে উত্তরণের জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে নির্বাচন। সে নির্বাচন বিলম্বিত করার অর্থ হচ্ছে সময়কে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া।

টুকু বলেন, বিএনপি এ দেশের জনগণের দল, বিএনপি যখনি ক্ষমতায় আসে তখনিই জনগণের জন্য কাজ করে, বিএনপি কখনই স্বৈরাচারের মত মানুষকে গুলি করে নাই। নির্দিষ্ট সময়ের মধ্যই ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনের ব্যবস্থা করেছে।

বিএনপি কখনও ক্ষমতার লোভ করে না, এজন্য ৩১ দফায় তারেক রহমান বলেছেন ২ বারের বেশী কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, বিএনপি যা বলে তাই করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পুরন করেছেন। নারীরা যাতে পড়ালেখায় এগিয়ে যেতে পারে এজন্য তিনি মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষাব্যবস্থা চালু করেছিলেন।

এসময় সুলতান সালাউদ্দীর আরও বলেন, আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সকল ফ্যাসিষ্টসহ শহীদ জিয়াউর রহমানের খুনীদের বিচার করা হবে বলেও জানান তিনি।

বিএনপির এই নেতা বলেন, আমাদের নেতা তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যারা কটূক্তি করেছে, সেটির প্রতিবাদ জানাচ্ছি এবং হুঁশিয়ারি করছি। এমন কোনো বক্তব্য দেয়া ঠিক হবে না যা বাংলাদেশের অস্থিরতাকে আরো বেশি উসকে দেয়া হয়।

এসময় টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি, জাসাস, যুবদল, ও ছাত্রদল সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ