যুক্তরাজ্যে আজ থেকে বন্ধ হলো কেয়ার কর্মীদের ডিপেন্ডেন্ট আনার দরজা - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুক্তরাজ্যে আজ থেকে বন্ধ হলো কেয়ার কর্মীদের ডিপেন্ডেন্ট আনার দরজা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১২, ২০২৪ ৬:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১২, ২০২৪ ৬:৫৬ অপরাহ্ণ

 

আরিফ মাহফুজ , বিশেষ প্রতিনিধি লন্ডন

যুক্তরাজ্য সরকারের নতুন অভিবাসন নীতির কেয়ার কর্মীদের ডিপেন্ডেন্ট বা পরিবারকে নিয়ে বন্ধ হয়েছে । গতকাল ১১ই মার্চ মঙ্গলবার থেকে নতুন অভিবাসন আইনটি অফিসিয়ালি কার্যকর হলো।

অভিবাসন কমানো এবং দেশটিতে আসা বিদেশী লোকদের দ্বারা কেয়ার ওয়ার্কার ভিসার অপব্যবহার মোকাবেলা করার জন্য ২০২৩ সালে এই আইনটির খসড়া ঘোষণা দেয় পরবর্তীতে গতবছরের ডিসেম্বর মাসে আইনটি চূড়ান্ত পাশ হয় ।

তবে হোম সেক্রেটারি জেমস ক্লিভারলির বলেছেন , কেয়ার কর্মীরা তাদের সমাজে অবদান রাখে তবে সিস্টেমে ঘটে যাওয়া অনেক অপব্যবহার এবং হেরফের উপেক্ষা করতে পারে না। তাঁরা আমাদের সমাজে একটি সহায়ক অবদান রাখে, প্রয়োজনের সময়ে আমাদের প্রিয়জনদের যত্ন নেয়। কিন্তু আমরা স্পষ্ট অপব্যবহার, আমাদের অভিবাসন ব্যবস্থার হেরফের এবং টেকসই মাইগ্রেশন সংখ্যার মুখে নিষ্ক্রিয়তাকে সমর্থন করতে পারি না।অভিবাসন ব্যবস্থার এই ধরনের অপব্যবহার এবং কারসাজি চলতে দেওয়া ঠিক নয়।
গত বছর ২০২৩-এ প্রায় ১০০,০০০ কর্মী দেশে প্রবেশের পরে বিপুল পরিমাণ ১২০,০০০ ডিপেন্ডেন্ট এসেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ