যুব মহিলা লীগের প্রতিবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুব মহিলা লীগের প্রতিবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৬, ২০২৩ ২:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৬, ২০২৩ ২:৩৮ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ
২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে যুব মহিলা লীগ।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে সংগঠনের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির নেতৃত্বে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মীরা।

পরে নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও ধানমন্ডি ৩২ নম্বরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। তার আগে সকাল ৭টায় কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে যুব মহিলা লীগ।

উল্লেখ্য, ২০০২ সালের ৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি, তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের এক ঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে যুব মহিলা লীগ গঠন করেন। সেই সময় রাজপথে আওয়ামী লীগের সব কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি যুব মহিলা লীগের নেতাকর্মীরা বিএনপি-জামাত জোট সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে দেশব্যাপী পরিচিতি লাভ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ