যেকোনো অপরাজনীতিকে রাজপথে প্রতিহত করা হবে: হানিফ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ৬:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ৬:০২ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
যেকোনো অপরাজনীতিকে রাজপথে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
শুক্রবার (২৮ জুলাই) বিকেলে আওয়ামী লীগের তিন সংগঠনের শান্তি সমাবেশে এ কথা বলেছেন তিনি।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশকে নিয়ে খেলা হচ্ছে। যারা এক-এগারোর স্বপ্ন দেখে তারা এই খেলা খেলছে।
মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি-জামাতের যখনই কেনো সমাবেশ হয়, তার আগে তারা বিশেষ একটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করে। এর কারণ একটাই বিএনপি এখন ওই বিশেষ দেশের ষড়যন্ত্রের রূপকার হিসেবে খেলছে।
হানিফ আরো বলেন, অতীতেও যেভাবে বিএনপি-জামাতের বিরুদ্ধে, শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে বেগম খালেদা জিয়াকে পরাস্ত করেছিল ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা, ভবিষ্যতেও নির্বাচনে মাধ্যমে আবারও সরকার গঠন করে শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে তারা এগিয়ে নেবে।
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া সমাবেশে আরো উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ