যেভাবে ৬ মাসে ১২ কেজি ওজন কমালেন শেহনাজ গিল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যেভাবে ৬ মাসে ১২ কেজি ওজন কমালেন শেহনাজ গিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১৮, ২০২৫ ১১:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১৮, ২০২৫ ১১:১৭ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ফাইল ছবি। সংগৃহীত

বিগ বস ১৩ থেকে জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিল ৬ মাসে ১২ কেজি ওজন কমিয়ে আলোচনায় এসেছেন। তিনি জানিয়েছেন, কোনো ফ্যাড ডায়েট বা কঠোর ব্যায়াম ছাড়াই শুধু সাদামাটা খাদ্যাভ্যাস ও পরিমাণ নিয়ন্ত্রণ করেই এ সফলতা পেয়েছেন।

শেহনাজ প্রতিদিন সকালে গরম পানিতে হলুদ ও আপেল সাইডার ভিনেগার মিশিয়ে পান করতেন। তার ডায়েটে ছিল প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মুগ ডাল, ডোসা, মেথি পরাঠা। দুপুরে এক রুটি, ডাল, শাকসবজি ও স্প্রাউটস স্যালাড খেতেন। বিকেলে রোস্টেড মখানা এবং রাতে হালকা স্যুপ বা ভাজা শাকসবজি ছিল তার খাবার তালিকায়।

তিনি জানিয়েছেন, ‘আমি একসঙ্গে অনেক ধরনের খাবার খাইনি, বরং এক-দুটি খাবার নিয়েই দিন কাটিয়েছি। Portion control ছিল মূল চাবিকাঠি। দুই রুটির বদলে এক রুটি খেতাম, আর পরিমাণ কমিয়ে দিতাম। এর ফলে মাত্র ৬ মাসে ১২ কেজি ওজন কমেছে।’

বর্তমানে শেহনাজ যোগব্যায়াম ও হালকা হাঁটাহাঁটিও শুরু করেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, পরিমাণ নিয়ন্ত্রণ ও সচেতন খাওয়া ওজন কমানোর সবচেয়ে সহজ এবং টেকসই উপায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ