রকিবুল ইসলামকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপি মহাসচিব
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, আগস্ট ২, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, আগস্ট ২, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
চিকিৎসাধীন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলকে দেখতে গিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে দেখতে যান তিনি।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, আজ দুপুরে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলকে দেখতে গেছেন মির্জা ফখরুল।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।
জনতার আওয়াজ/আ আ