রফিকুল ইসলাম কেন্দ্রীয় সেচ্ছাসেবকদলের গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় শুভেচ্ছা - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রফিকুল ইসলাম কেন্দ্রীয় সেচ্ছাসেবকদলের গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১০, ২০২২ ৭:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১০, ২০২২ ৭:০৫ অপরাহ্ণ

 

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কৃতি সন্তান মো. রফিকুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের দপ্তর সম্পাদক (সহ সভাপতি) পদ মর্যাদায় নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভোলা জেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদলসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকালে এক বার্তায় ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, সাধারন সম্পাদক হারুন আর রসিদ ট্রুম্যান, যুগ্ম সাধারন সম্পাদক হুমাইন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, যুগ্ম সাধারন সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, মো. জাকির হোসেন, ভোলা সদর থানা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন, যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারন সম্পাদক আব্দুর কাদের সেলিম, সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস, যুগ্ম সাধারন সম্পাদক মো. মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, সেচ্ছাসেবক দলের সভাপতি মো. জামিল হোসেন অদুদ, সিনিয়র সভা-সভাপতি আকবর হোসেন, সাধারন সম্পাদক খন্দকার আল আমিন, সিনিয়র যুগ্ম সধারন সম্পাদক মো. জাকির হোসেন রুবেল, সহ-সভাপতি মুনতাসির আলম রবির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. আকবর আখন, সহ-সভাপতি জাকির হোসেন মনির, হাফিজুর রহমান তসলিম, মীর মোস্তাফিজুর রহমান রনি, এবিএস সালাম, দপ্তর সম্পাদক হারুনুর রশিদ সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন রুবেল, যুগ্ম-সম্পাদক কামাল মোল্লা, মৎস্য বিষয়ক সম্পাদক আতিক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাহিয়া চৌধুরী, ফারুক দেওয়ান, আকবর কমান্ডার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাইনুদ্দিন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনি, যুগ্ম আহ্বায়ক রিপন শেখ, মনজুর আলম ,মেহেদী হাসান, সোহাগ, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারন সম্পাদক আল আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জাহাগীর আলম শরীফ, শ্রমিকদলর সভাপতি শহীদুল ইসলাম মানিক, কৃষকদলরে সভাপতি আবদুর রহমান সেন্টু প্রমুখ।
ভোলা জেলা নেতৃবৃন্দ বলেন, ভোলার সন্তান মো. রফিকুল ইসলামকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের দপ্তর সম্পাদক (সহ সভাপতি) পদ মর্যাদায় নির্বাচিত করায় সক্রিয় অংশগ্রহণ বাংলাদেশের গণতন্ত্রের হাতকে যেমন দৃঢ় ও মজবুত করবে, তেমনি বাংলাদেশের গণ-মানুষের জাতীয়তাবাদী শক্তির তেজ ও অদম্য মনোবলকে উৎসাহিত করবে।
ভোলার কৃতি সন্তান মো. রফিকুল ইসলামকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি) পদ মর্যাদায় নির্বাচিত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপাসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাট্র নায়ক তারেক রহমান ও কেন্দ্রীয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের নব গঠিত সভাপতি এসএম জিলানী ও সাধারন সম্পাদক রাজিব আহসানকে ভোলা জেলা বিএনপি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এছারা ভোলার কৃতি সন্তান মো. রফিকুল ইসলামকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি) পদ মর্যাদায় নির্বাচিত করায় গতকাল শুক্রবার ভোলায় আনন্দ মিছিল করেছেন জেলা সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ