রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৬, ২০২৫ ২:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৬, ২০২৫ ২:৫৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

রাজধানীতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। আজ (রোববার) সকালে রায়তুল মোকারমের দক্ষিণ গেট থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত এই মিছিল করেন দলটির নেতাকর্মীরা।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের নেতৃত্বে এই মিছিল হয়।

ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, মিছিলে রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ