রাজধানীতে জামায়াতের রোজার উপহার সামগ্রী বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীতে জামায়াতের রোজার উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ৮, ২০২৪ ১১:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ৮, ২০২৪ ১১:০৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
পবিত্র মাহে রমজান উপলক্ষে সেহেরি এবং ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিল্পাঞ্চল থানা।

শুক্রবার (৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় থানা আমির মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি নুর উদ্দিন জাহিদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল জোন পরিচালক মো. হেমায়েত হোসেন।

আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক, হাতিরঝিল জোনের সহকারী পরিচালক আতাউর রহমান সরকার, শিল্পাঞ্চল থানার নায়েবে আমির মোহাম্মদ উল্লাহ ভুইয়া হারুন, ছাত্রশিবিরের সাবেক প্রকাশনা সম্পাদক মো. কলিম উল্লাহ, জামায়াত নেতা আসাদুজ্জামান, আসাদুজ্জামান মুন্না প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ