রাজনৈতিক সংকটের সমাধান কোন পথে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১৬, ২০২৩ ৮:৩৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১৬, ২০২৩ ৮:৩৬ পূর্বাহ্ণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ঘনীভূত হচ্ছে রাজনৈতিক সংকট। নির্বাচনকালীন সরকার ও সংলাপ প্রশ্নে অনড় অবস্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপি।
দুদলের এমন বিপরীতমুখী অবস্থানে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। সব শ্রেণি-পেশার মানুষের একটাই প্রশ্ন, তাহলে রাজনৈতিক সংকটের সমাধান কোন পথে।
এ বিষয়ে যুগান্তরের কাছে রাজনৈতিক বিশ্লেষকদের কয়েকজন তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, বাংলাদেশে সংলাপের অতীত ইতিহাস সুখকর নয়। শুধু রাজনীতি নয়, কোনো ক্ষেত্রেই সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান দেখা যায়নি। সংলাপ হলেই বর্তমান সংকটের সমাধান হয়ে যাবে-তা নিশ্চিত করে বলাও যাবে না। কেননা বিদ্যমান সংকটের স্থায়ী সমাধানে রাজনৈতিক নেতৃত্বের গণতান্ত্রিক আন্দোলন তখনই সফল হবে, যখন তা গণ-অভ্যুত্থানে রূপ নেবে।
জনতার আওয়াজ/আ আ