রাজপথ থেকেই এই সরকারকে ধাক্কা দিতে হবে : ড. খন্দকার মোশাররফ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজপথ থেকেই এই সরকারকে ধাক্কা দিতে হবে : ড. খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২৮, ২০২২ ৮:১৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২৮, ২০২২ ৯:২২ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

রাজপথ থেকেই এই সরকারকে ধাক্কা দিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই ধাক্কা দেয়ার সূচনা করেছে বলে মন্তব্যকরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য . খন্দকার মোশাররফ হোসেন।

তি‌নি বিএন‌পির সকল অঙ্গ সংগঠন‌কে আহবান জা‌নি‌য়ে ব‌লেন, ছাত্রদল যে অ‌ান্দোলন শুরু ক‌রে‌ছে তা‌দের সা‌থে সকল‌কেঅংশ গ্রহণ কর‌তে হ‌বে। ঐক‌্যবদ্ধভা‌বে আ‌ন্দোলন ক‌রে এই সরকার‌কে পতন কর‌তে হ‌বে।

শনিবার (২৮ মে) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি মন্তব্যকরেন।

খন্দকার মোশাররফ বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেনবাংলাদেশ যাবে কোন, পথে ফায়সালা হবেরাজপথে। এই রাজপথ থেকেই আমাদের অবৈধ সরকারকে ধাক্কা দিতে। আমাদের ছাত্রদল তাদের শরীরের রক্ত ঢাকার রাজপথেদিয়ে এই ধাক্কা দেয়ার আন্দোলনের সূচনা করেছে। আমি আশাকরি যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনঐক্যবদ্ধভাবে ছাত্রদলের পাশে থেকে একই ইস্যুতে আন্দোলন করতে হবে। আন্দোলনের বিকল্প নাই।

তিনি বলেন, আমাদের এই আন্দোলনের ইস্যু সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল বেগম খালেদা জিয়ার মুক্তি।আমাদের ইস্যু একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন। যে নির্বাচনে জনগণ নিজের ভোট নিজে দিবে, ইভিএমের মাধ্যমে না। তাই আমাদের ইস্যু পরিষ্কার। এই ইস্যু যুবদলের, এই ইস্যু ছাত্রদলের, সকল অঙ্গসহযোগী সংগঠন সারা দেশের মানুষের। তাই আমি আহ্বান জানাবো যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা দেশের জনগণের মালিকানাজনগণের কাছে ফিরিয়ে দিতে চায় তারা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসুন।

ছাত্রদলের শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগ যুবলীগের হামলার নিন্দা জানিয়ে . খন্দকার মোশাররফ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়আমাদের ছেলেদের পিটিয়ে যেভাবে রক্ত বের করেছে, আমাদের একজন ছাত্রী নেত্রীকে যেভাবে মারধর করেছে। সে সকল ছবিপত্র পত্রিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আমাদের সমাবেশ থেকে ধরনের ঘৃণ্য কাজের জন্য নিন্দাজানাই, ক্ষোভ জানাই, ঘৃণা জানাই।

তিনি বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ পর্যায়ের নির্দেশেছাত্রলীগযুবলীগের সন্ত্রাসীরা সকল অপকর্ম করছে। আমি স্মরণ করিয়ে দিতে চাই, যে নেতাদের নির্দেশে যুবলীগছাত্রলীগের পাণ্ডারা নিউ মার্কেটের ঘটনা ঘটিয়েছিল, পাড় পায়নি। তারা কিন্তু গ্রেফতার হয়েছে। আবরারকে যারা হত্যা করেছিলতারাও কিন্তু তাদের নেত্রী ক্ষমতায় থাকা অবস্থায় রেহায় পায়নি। বিশ্বজিৎকে যারা হত্যা করেছিল তারাও কিন্তু তাদের ক্ষমতায়থাকা অবস্থায় রেহাই পায়নি। অতএব আমি তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যারা আজকে এই নির্দেশ তোমাদেরকে দিচ্ছেতারা তোমাদেরকে ধ্বংস করছে।

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে সমাবেশে বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য গ‌য়েশ্বর চন্দ্র রায়, ঢাকামহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, যুবদ‌লের সা‌বেকসভাপতি সাইফুল আলম নিরবসহ বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ