রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে মোদির উদ্যোগকে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:০৫ অপরাহ্ণ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যেকোনো প্রচেষ্টাকে স্বাগত জানাবে আমেরিকা। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যেকোনো উদ্যোগকে স্বাগত জানাবে তারা। আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা অজিত ডোভাল মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করার কয়েক দিন পর হোয়াইট হাউসের পক্ষ থেকে এ কথা বলা হয়।
আজকের পত্রিকা
জনতার আওয়াজ/আ আ