রোববার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রোববার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৩ ৯:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৩ ৯:২১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৮তম অধিবেশনে যোগ দিতে আগামী রোববার (১৭ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, অন্যবারের মতো এবারও প্রধানমন্ত্রী সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে আগামী ২২ সেপ্টেম্বর সাধারণ বিতর্ক পর্বে বাংলাদেশের পক্ষে বক্তব্য দিতে পারেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন অগ্রযাত্রা, অন্তর্ভুক্ত অর্থনৈতিক উন্নয়ন এবং স্বাস্থ্য খাতে সাফল্য ইত্যাদি বিষয়ের ওপর আলোকপাত করবেন। পাশাপাশি বিশ্বশান্তি, নিরাপত্তা, নিরাপদ অভিবাসন, বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা সংকট, জলবায়ু প্রসঙ্গও উঠে আসবে প্রধানমন্ত্রীর বক্তব্যে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ