রোমেরো-মেসির গোলে সমতায় ফিরল আর্জেন্টিনা - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৩, সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সফর, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রোমেরো-মেসির গোলে সমতায় ফিরল আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ৮, ২০২৬ ১২:১১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ৮, ২০২৬ ১২:১১ পূর্বাহ্ণ

 

ক্রীড়া ডেস্ক

ছবি: সংগৃহীত

মোস্তফা জিকুর গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়লেও সেখান থেকে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ক্রিশ্চিয়ান রোমারো ও লিওনেল মেসির গোলে সমতায় ফেরে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে শুরু হয় ম্যাচের ১৫ মিনিটে ইয়াসের ইব্রাহিমের গোলে এগিয়ে যায় মিশর। এরপর পেনাল্টি থেকে সমতায় ফেরার সুযোগ পেলেও লিওনেল মেসি তা মিস করেন। ফলে প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।

সমতায় ফিরতে প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও আক্রমণ বাড়াতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের ৪৮ মিনিটে লিওনেল মেসি কিছুটা জায়গা তৈরি করে রদ্রিগো ডি পলের জন্য বল সাজিয়ে দেন। ২০ গজ দূর থেকে ডি পলের নেওয়া নিচু শট অবশ্য সহজেই ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক মোস্তাফা শোবেইর।

ম্যাচের ৫৮ মিনিটে দ্রুতগতির এক কাউন্টার অ্যাটাকে মোহাম্মদ সালাহর বাড়ানো পাস ধরে এগিয়ে যান মোস্তাফা জিকো। এরপর ঠাণ্ডা মাথায় বল জালে পাঠিয়ে ব্যবধান ২-০ করেন তিনি। কিন্তু আক্রমণ শুরুর আগে মারওয়ান আতিয়া লিসান্দ্রো মার্তিনেজকে ফাউল করেছিলেন। ভিএআর পর্যালোচনার পর মনিটর দেখে সেই গোলটি বাতিল করেন রেফারি।

তবে এবার আর হলো না। গোল আদায় করে ছাড়লেন জিকো। ম্যাচের ৬৭ মিনিটে আবারও আর্জেন্টিনার জালে বল পাঠিয়ে মিশরের ব্যবধান বাড়িয়ে দেন তিনি। আবারও দুর্দান্ত এক পাল্টা আক্রমণ তৈরি করেন মোহাম্মদ সালাহ। দ্রুতগতির আক্রমণে বল নিয়ে এগিয়ে ডান প্রান্তে হাইসেম হাসানের কাছে পাস দেন তিনি। এরপর হাসান পেনাল্টি বক্সের ভেতরে ক্রস করলে ছুটে আসা জিকো নিখুঁত শটে বল জালে পাঠান। আর তাতেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় মিশর।

তবে ৭৯ মিনিটে ব্যবধান কমান ক্রিশ্চিয়ান রোমেরো। ডান প্রান্ত থেকে মেসি নিখুঁতভাবে বল ভাসিয়ে দেন মিশরের পেনাল্টি বক্সে। সেখানে একদম ফাঁকায় থাকা টটেনহ্যামের এই ডিফেন্ডার শক্তিশালী হেডে বল জালে পাঠান। তাতে স্কোরলাইন হয় ২-১।

এরপর ৮৩ মিনিটে দুর্দান্ত গোলে আর্জেন্টিনাকে সমতায় ফেরান মেসি। বক্সের ভেতর বল পেয়ে বাঁ পায়ের জোরালো শট ক্রসবারে লেগে জালে জড়ায়। তাতে দুই গোলে পিছিয়ে থেকেও সমতায় ফেরে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ