র‍্যাব সংস্কারের কোনো প্রশ্নই দেখছি না: র‍্যাব ডিজি - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

র‍্যাব সংস্কারের কোনো প্রশ্নই দেখছি না: র‍্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ১, ২০২২ ১০:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ১, ২০২২ ১০:০০ অপরাহ্ণ

 

র‌্যাব সংস্কারের কোন প্রশ্নই দেখছি না জানিয়ে সংস্থাটির ডিজি খুরশীদ আলম বলেছেন, কারণ আমরা এমন কোনো কাজই করছি না, যার জন্য সংস্কার করতে হবে। এছাড়া, তারা (যুক্তরাষ্ট্র) আমাদের কাছে কোনো লিখিত প্রস্তাবও দেয়নি।

শনিবার (১ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে রাসেল স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জবাবদিহিতা ও সংস্কার নিশ্চিত না হওয়া পর্যন্ত র‍্যাবের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস’র এই মন্তব্য প্রসঙ্গে র‍্যাব ডিজি বলেন, ফোর্সটিকে ঢেলে সাজানোর কোন প্রয়োজন নেই। কারণ আমরা এমন কোনো কাজই করছি না যার জন্য সংস্কার করতে হবে। এছাড়া, তারা (যুক্তরাষ্ট্র) আমাদের কাছে কোনো লিখিত প্রস্তাবও দেয়নি।

তিনি জানান, একটা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এটা সরকারিভাবে মোকাবিলা করা হচ্ছে। আমরা দায়িত্ব পালন করে যাব। এটা সত্য, যারা কাজ করে তাদের ত্রুটি-বিচ্যুতি হতেই পারে। দেখতে হবে সেটা আমি ব্যক্তি স্বার্থে করেছি নাকি দেশের সাধারণ মানুষের স্বার্থে করেছি। এ বিষয়গুলো আমরা অবশ্যই সরকারিভাবে মোকাবিলা করবো।

র‌্যাবের ডিজি আরও জানান, সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা, মণ্ডপগুলোতে র‌্যাবের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি র‌্যাবের গোয়েন্দারাও সেখানে থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ