লরি চাপায় মা-মেয়ে নিহত, হাসপাতালে বাবা-ছেলে - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:১৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লরি চাপায় মা-মেয়ে নিহত, হাসপাতালে বাবা-ছেলে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ৬, ২০২২ ৬:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ৬, ২০২২ ৬:০০ পূর্বাহ্ণ

 

জেলা প্রতিনিধি

আর মাত্র কয়েক দিন পরই ঈদ। সেই আনন্দেই মেতে ওঠার কথা ছিল তাদের। সেজন্যই মোটরসাইকেলে করে বাড়ির পথে ছুটেছিলেন। কিন্তু দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সামনে পৌঁছাতেই ঘটল দুর্ঘটনা। লরির চাপায় প্রাণ গেল মা-মেয়ের। গুরুতর আহত হলো বাবা ও ছেলে। হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তারাও।

আজ বুধবার (৬ জুলাই) ভোরে ঘটে এ দুর্ঘটনা। নিহত মায়ের নাম বিউটি খাতুন এবং তার মেয়ের নাম ফাহিমা। আহতেরা হলো—ফাহিমার বাবা হুসেন আলী এবং তার ভাই নাসরুল।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আসাদুজ্জামান আসাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

আসাদুজ্জামান জানান, ঈদ করতে বাড়ি যাওয়ার পথে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সামনে পৌঁছালে একটি লরি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে একই পরিবারের মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়। আহত হয় মোটরসাইকেলের চালক বাবা এবং তার শিশুসন্তান নাসরুল। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

নিহতদের মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ