লাইফ সাপোর্টে ডা. জাফরুল্লাহ চৌধুরী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লাইফ সাপোর্টে ডা. জাফরুল্লাহ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ১০, ২০২৩ ৩:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ১০, ২০২৩ ৩:১৪ অপরাহ্ণ

 

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্ট নেওয়া হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) দপুরে গনস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেডিক‌্যাল বোর্ডে কিডনি, মেডিসিন, ভাসকুলার সার্জন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও ইনটেনসিভিস্ট চিকিৎসক আছেন।

এর আগে, ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসায় গতকাল রোববার বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিক‌্যাল বোর্ড গঠন করা হয়। এরপরই তারা হাসপাতালে একটি জরুরি বৈঠক করেন।

মেডিক‌্যাল বোর্ডের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফী বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য মেডিক‌্যাল বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিয়েছে। তার শারীরিক উন্নতির জন্য চিকিৎসা সেবা চলছে।

এদিকে, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ গতকাল রোববার ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে দেখতে যান। তিনি তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং চিকিৎসা বিষয়ে কিছু পরামর্শ দেন। এ সময় নবগঠিত চিকিৎসা টিমের বিশেষজ্ঞ সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন ডা. আবদুল্লাহ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ